দক্ষিণ পূর্ব

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০১:৩১ দুপুর
পঠিত : ৭৭
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

ছবি

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি সামনে এসেছে। রোববার জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন। আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।

এ সময় মিছিলকারীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।