দক্ষিণ পূর্ব

পটিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ১২:১৮ দুপুর
পঠিত : ৩৭
পটিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

দক্ষিণপূর্ব ডেস্ক 

‎চট্টগ্রামের পটিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্যাংক ভবনের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

‎শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা স্কুলসংলগ্ন গ্রামীণ ব্যাংকের পিঙ্গলা শাখার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এসআই মো. কবিরের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

‎স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোররাতের দিকে দুর্বৃত্তরা ব্যাংক শাখাটির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী জানান, গ্রামীণ ব্যাংকের পিঙ্গলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি তিনিও শুনেছেন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।

‎ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. হাশেম জানান, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকটিতে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করে। তবে নৈশপ্রহরীদের কারণে তা সম্ভব হয়নি। পরে শনিবার ভোররাতে আবারও এসে বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংক ভবনের কিছু অংশ পুড়ে যায়।

‎এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রামীণ ব্যাংক শাখার সামনে ভোরে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। একটি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে কাউকে কিছু একটা ছুড়ে মারতে দেখা যাচ্ছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।