বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারেও কমছে সোনার দাম। টানা ছয় দফায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ চার দিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।