দক্ষিণ পূর্ব

অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা, ফিরলেন ও’রুর্ক

saiful
saiful
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০৩:৪৬ রাত
পঠিত : ৪৪
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা, ফিরলেন ও’রুর্ক

ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা পেসার উইল ও’রুর্ক। পাশাপাশি প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ সফরের দলে জায়গা পেয়েছেন পেসার মাইকেল রাই।

গত জুনের পর জাতীয় দলে ফিরছেন ও’রুর্ক। হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ১৪ টেস্টে ২৪.৫৫ গড়ে তাঁর শিকার ৪৯ উইকেট।

দলে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন ম্যাট হেনরি। তাঁর সঙ্গে রয়েছেন কাইল জেমিসন, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার ও নাথান স্মিথসহ সাতজন পেসার। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে সিরিজের শেষ দিকে দলে যোগ দিতে পারেন ব্লেয়ার টিকনার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৯ ডিসেম্বর পার্থে। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে পরবর্তী তিনটি ম্যাচ।

সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে বক্সিং ডে-তে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। ম্যাচটি হবে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের ক্যারিয়ারের ১০০তম টেস্ট।

অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের দল:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রাই, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।