দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ ১১:০৪ দুপুর
পঠিত : ৯৮
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এ ফল প্রকাশ করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, তাদের রোল নম্বরসহ সংশোধিত ফলাফলের তালিকা বোর্ডের ওয়েবসাইটের নোটিশ বিভাগে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে সংযুক্ত তালিকা থেকে ফলাফলের পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন।অন্যদিকে, পুনঃনিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি, তাদের রোল নম্বর প্রকাশিত তালিকায় রাখা হয়নি।এ ছাড়া শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে থাকা ‘HSC Result 2026 – Individual’ লিংকে প্রবেশ করে নিজেদের রোল নম্বর দিয়ে সংশোধিত ফলাফল দেখতে পারবেন।ফলাফল জানতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।  
আরএইচ

মন্তব্য (১)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।
Choitali Biswas ৫ দিন আগে
Amar result ta ber kore den somossha hocche
উত্তর দিন
আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।