দক্ষিণ পূর্ব

জুমার নামাজের পর শিশুদের ব্যাডমিন্টন সেট উপহার দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪৮ দুপুর
পঠিত : ৩৬
জুমার নামাজের পর শিশুদের ব্যাডমিন্টন সেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের শীতকালীন খেলাধুলায় উৎসাহিত করতে ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে শিশুদের হাতে এসব খেলার সামগ্রী তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন জানান, নামাজের পর একদল শিশু-কিশোরের হাতে ব্যাডমিন্টন সেট উপহার দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।

উপ-প্রেস সচিব আরও জানান, শিশুদের খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের পরামর্শ দেন তিনি।

এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

এর আগে গত শুক্রবার একই স্থানে শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবল খেলার সামগ্রী বিতরণ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।