দক্ষিণ পূর্ব

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ০১:৫৪ দুপুর
পঠিত : ৪১
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

ছবি

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে তাদের মালয়েশিয়া যাত্রা শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। সরকারি উদ্যোগে ১০ হাজার মানুষ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও সরকার কাজ শুরু করেছে। বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় ভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে কাজ করতে যাবেন, সেই দেশের আইন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কাজের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে, যাতে বাংলাদেশের প্রতি বিদেশিদের ইতিবাচক ধারণা তৈরি হয়।

বিদায় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।