বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে বিজয়ী হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে পাবলিক ফ্যান ভোটিংয়ে সেরা হয়েছেন তিনি। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি পেয়েছেন।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।