শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের কথা জানান মাহি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি। অন্য প্রতিযোগীদের মতো বিকিনি না পরে পুরো শরীর ঢাকা নীল রঙের পোশাকে মঞ্চে হাজির হন মাহি। পোশাকের সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়। তাঁর এই উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়।
মাহি জানান, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই দর্শকদের ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।
আরেকটি পোস্টে তিনি বলেন, মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞ। পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাঁকে সাহস জুগিয়েছে।
মূল প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে পাওয়া এই স্বীকৃতিকে বড় অর্জন হিসেবে দেখছেন মাহি। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।