এবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন জায়গা থেকে এমপি আজিজের ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি ফেরার পথে জহির ফকির (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি হুমকি পেয়ে আসছিলেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে বিদ্যালয় থেকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের মামলায় যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপির সাবেক নেতা ফিরোজুল ইসলাম ফিরোজ জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তির পর সমর্থকদের নিয়ে এলাকায় সভা করে বাদীপক্ষকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।