চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ডেঙ্গু শুধু একটি রোগ নয়। এটি আমাদের জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেঙ্গুর বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।
সাতকানিয়ায় জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলার এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে মো. আজাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।
ভারতের সঙ্গে স্বাক্ষরিত মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের পথ আরও এক ধাপ এগিয়ে গেল। চুক্তিটি কার্যকর করতে প্রয়োজনীয় একটি আইন পাস করেছে নিউজিল্যান্ডের পার্লামেন্ট। মঙ্গলবার আইনটি পাস হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আসন্ন স্থানীয় নির্বাচনে জনগণ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।