দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫, হাসপাতালে ভর্তি ১৮০

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:২২ দুপুর
পঠিত : ১৬
চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫, হাসপাতালে ভর্তি ১৮০

ছবি সংগৃহীত

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৮ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে ৩ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চমেক হাসপাতালেই ৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

তবে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এবং একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। এ পরিস্থিতিতে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।