অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে বদলি করা হয়েছে। একই আদেশে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‘রায়হান’ পরিচয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে ব্যবসায়ীর ছেলে, মেয়ে ও নাতিকে হত্যা করে লাশ সড়কে ফেলে রাখার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বেগম খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মোহাম্মদ নাছির উদ্দীন (বড় নাছির)কে সভাপতি এবং মো. নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়।
খুন হওয়ার আগে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বর্বরোচিত ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন তারা। সেই ডকুমেন্টারি প্রকাশের আগেই তাদের হত্যা করে জিয়াউল আহসান এবং মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী সেগুলো দখলে নেন।
কর্তৃপক্ষের দাবি, যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে কেবল লিখিত অভিযোগের ভিত্তিতে কোনো সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর ও মানহানিকর তথ্য প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তারা ভবিষ্যতে তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের আহ্বান জানিয়েছে।