দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তি আটক, ১০ দিনের কারাদণ্ড

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১০ দুপুর
পঠিত : ৩৭
ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তি আটক, ১০ দিনের কারাদণ্ড

ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় মো: রিপন (৩২) ও হাবিবুর রহমান (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পশ্চিম সুয়াবিল ও নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ওই দুজনকে আটক করা হয়।

আটক মো:রিপন নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল এলাকার এজাহার মিয়ার ছেলে। হাবিবুর রহমান একই এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।