চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে মায়ের কোল থেকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোরিকশার চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ রাহাত রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকার প্রবাসী রুবেলের ছেলে।
স্থানীয় মুহাম্মদ রিদওয়ান হাসান জানান, রুবেল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে উপজেলার ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাসায় বেড়াতে যান। পরে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে পৌঁছালে মায়ের কোল থেকে শিশুটি সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।