হাটহাজারী প্রতিনিধি
অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোহাম্মদ ইদ্রিস (৪৮)। শেষ পর্যন্ত র্যাবের অভিযানে ধরা পড়েছেন তিনি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের নন্দিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হাটহাজারী থানার অস্ত্র আইনের ৯-ক ধারায় দায়ের করা মামলা নং-২১(১১)০২-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস নন্দিরহাট বাজার এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে র্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার ইদ্রিস হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি মৃত ফেজু মিয়া প্রকাশ হামিদ আলীর ছেলে।
র্যাব-৭ জানিয়েছে, গ্রেপ্তারের পর মোহাম্মদ ইদ্রিসের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।