আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ লিটার ডিজেল পাঠানোর দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের দেওয়া পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পোস্টে দাবি করা হয়, পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে হাসপাতালের জেনারেটরের জন্য ওই তেল পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচয়হীন ব্যক্তির আনা ওই তেল তারা গ্রহণ করেনি। একই সঙ্গে তেল কেনার প্রমাণ হিসেবে যে ক্যাশমেমো ছড়ানো হয়েছে, সেটিও নিয়ে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।