চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া তাঁর ১২ সহযোগীর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া পৃথক আরেকটি মামলায় বগার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।