ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। আর সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।