ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন চালানোর একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।