রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান আন্দোলনে হেডম্যান-কারবারি অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের ব্যবহৃত ব্যানারটি সংগঠনের নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট হেডম্যান-কারবারিরা। এ ঘটনায় আন্দোলনের নেতৃত্ব, দাবিদাওয়ার প্রতিনিধিত্ব এবং আলোচনায় অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের প্রকৃত ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।