দক্ষিণ পূর্ব

চমেকে কিডনি রোগীদের জন্য আরও দুটি ডায়ালাইসিস মেশিন দিল কেএসআরএম

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ১২:৫২ দুপুর
পঠিত : ৪৮
চমেকে কিডনি রোগীদের জন্য আরও দুটি ডায়ালাইসিস মেশিন দিল কেএসআরএম

ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও দুটি অত্যাধুনিক হিমোডায়ালাইসিস মেশিন দিয়েছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম। জার্মান প্রযুক্তির মডেল-৪০০৮এস মেশিন দুটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কেএসআরএমের পক্ষ থেকে মেশিন দুটি চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় হাসপাতালের পরিচালক বলেন, চমেক হাসপাতালে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপ কেএসআরএম। তাদের দেওয়া অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনগুলো দুরারোগ্য কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এসব চিকিৎসা সরঞ্জামের সহায়তায় রোগীরা তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে কেএসআরএমের মতো অন্যান্য বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসা উচিত।

প্রসঙ্গত, গত ২৭ জুন চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রায় দুই কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে কেএসআরএম। ওই সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোর-ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম হস্তান্তর করেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।