দক্ষিণ পূর্ব

মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৫:১০ সকাল
পঠিত : ৫৫
মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

ছবি

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী প্রতিযোগী জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নেন। সব ধাপের প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী নির্বাচিত হন জেনিফার। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।

জেনিফারের মাথায় ওঠা মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’। ভেনেজুয়েলার বিখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশায় তৈরি মুকুটটিতে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এ জয়ের মধ্য দিয়ে নিজেদের মাটিতে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা জিতল পুয়ের্তো রিকো।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপ হয়েছেন।

গ্র্যান্ড ফিনালে যৌথভাবে উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জুরি হল ও মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।

এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষ অবস্থানে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।