দক্ষিণ পূর্ব

সেন্ট মার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ পর্যটকের মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০৫:০৫ সকাল
পঠিত : ৪৪
সেন্ট মার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ পর্যটকের মৃত্যু

ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি অস্বস্তি ও অস্থিরতা অনুভব করেন। একপর্যায়ে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে সেন্ট মার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন। পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. এনামুল হক বলেন, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।