কাপ্তাই হ্রদের বিশাল নৌপথে শৃঙ্খলা, নিরাপত্তা ও নৌযান চলাচল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর উদ্যোগে দীর্ঘ ৬৬ বছর পর কাপ্তাই হ্রদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) স্থায়ী কার্যক্রম শুরুর প্রক্রিয়া এগিয়েছে। জেলা প্রশাসকের প্রস্তাব ও চাহিদার পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে বিআইডব্লিউটিএর স্থায়ী অফিস স্থাপন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।