দক্ষিণ পূর্ব

পটিয়ায় দুদকের অভিযান: দলিলের মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০১:৪৭ দুপুর
পঠিত : ৯৫
পটিয়ায় দুদকের অভিযান: দলিলের মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকি

ছবি

Degchibarictg

চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল নিবন্ধনের সময় চারতলা ভবনের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ অক্টোবর) দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, পটিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক যোগসাজশে কম মূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট কার্যালয় সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে দলিল নিবন্ধনের সময় নির্মিত চারতলা ভবনের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।