দক্ষিণ পূর্ব

অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২০ সকাল
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৪৫
অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

প্রেস ব্রিফিং করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী ৮ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের প্রক্রিয়া চলমান থাকায় নতুন করে শিক্ষক বদলি বন্ধ রাখা হবে। ১৪ হাজার শিক্ষকের পদায়ন সম্পন্ন হলে আবার বদলি কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম স্থগিত থাকবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।