দক্ষিণ পূর্ব

পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

saiful
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৬ সকাল
পঠিত : ৩৩
পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ছবি-দক্ষিণপূর্ব


চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পটিয়া বাইপাস সংলগ্ন গাজী বাড়ির রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশের ডোবায় একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। দীর্ঘদিন পানিতে থাকায় লাশটি পচে-গলে বিকৃত হয়ে গেছে।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর আলামত গোপন করতে লাশ ডোবার পানিতে ফেলে রাখা হতে পারে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড কি না এবং ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।