দক্ষিণ পূর্ব

ভর্তি প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ফোকাস

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৪ দুপুর
পঠিত : ১১
ভর্তি প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ফোকাস

ছবি

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রস্তুতিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের চট্টগ্রাম দেওয়ানহাট শাখার ‘গ্র্যান্ড ওরিয়েন্টেশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথি উপস্থিত ছিলেন।

তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চট্টগ্রাম দেওয়ানহাট শাখার পরিচালক মো. সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতার জন্য মেধার পাশাপাশি সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন, সময়ের যথাযথ ব্যবহার ও আত্মবিশ্বাস প্রয়োজন। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ফোকাস দেওয়ানহাট শাখা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে ফোকাসের সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সামিয়া জাহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ সাজিদ নিজেদের ভর্তি প্রস্তুতির অভিজ্ঞতা ও সফলতার পেছনের পরিশ্রমের কথা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ফোকাসের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে দ্বিতীয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে প্রথম এবং ‘ডি’ ইউনিটে দশম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী প্রক্টর এজাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ, অধ্যবসায়, নৈতিকতা ও নিয়মিত অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ফোকাসের সাবেক পরিচালক খালেদ সাইফুল্লাহ এবং প্রধান পরিচালক মাইমুনুল ইসলাম মামুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোকাস দেওয়ানহাট শাখার সহকারী পরিচালক তাফসির হাসান তানভীর।

এ সময় উপস্থিত ছিলেন শাখার সহকারী পরিচালক তারেক মনোয়ার, বি ইউনিটের কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ হোসাইন, এ ও সি ইউনিটের কোর্স কো-অর্ডিনেটর, এক্সাম কন্ট্রোলার শরিফুজ্জামান রাইয়ান এবং আইটি কো-অর্ডিনেটর তাফহিমুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ পর্বে শাখার পরিচালক মো. সাজ্জাদ হোসাইন শিক্ষার্থীদের সঙ্গে ইউনিটভিত্তিক কোর্স কো-অর্ডিনেটরদের পরিচয় করিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিটের কোর্স কাঠামো, পরীক্ষা পদ্ধতি ও ভর্তি প্রস্তুতির বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করেন।

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ গ্র্যান্ড ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ফোকাস দেওয়ানহাট শাখার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও পরিকল্পিত প্রস্তুতি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।