দক্ষিণ পূর্ব

বিএনপি সরকারের সফলতার ১৮০ দিন পূর্তিতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ সকাল
পঠিত : ৪০
বিএনপি সরকারের সফলতার ১৮০ দিন পূর্তিতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

ছবি সংগৃহীত

বিএনপি সরকারের সফলতার ১৮০ দিন পূর্তি উপলক্ষে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রদল। 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নূরী সিজ্জির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে নগরীর বিভিন্ন কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নূরী সিজ্জি বলেন, বিএনপি সরকারের ১৮০ দিনের সাফল্যে দেশের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সরকারের নেওয়া কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের পাশে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারের সাফল্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে কাজ করে যাবেন।

সমাবেশে বক্তারা বিএনপি সরকারের ১৮০ দিনের বিভিন্ন সাফল্য তুলে ধরে সরকারের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকারের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।