সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রায় ১৮৫ মিলিয়ন পাউন্ড (২৫০ মিলিয়ন ডলার) মূল্যের সম্পত্তির একটি পোর্টফোলিও বা সম্পদ-তালিকা যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) কর্তৃক জব্দ করার পর, লন্ডনের হাইকোর্টে তাঁর বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করা হয়েছে।
গেল ৭ সেপ্টেম্বর ব্লুমবার্গে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকা-ভিত্তিক এসবিএসি ব্যাংক পিএলসি তাঁকে দেউলিয়া ঘোষণার জন্য আদালতে আবেদন করেছে।
একটি তদন্তের অংশ হিসেবে গত বছর এনসিএ চৌধুরী ও তাঁর পরিবারের সাথে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করেছিল; পাশাপাশি বাংলাদেশের কর্তৃপক্ষও এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য-ভিত্তিক ‘ব্রিজিং ফাইন্যান্স’ (স্বল্পমেয়াদী ঋণ) প্রদানকারী প্রতিষ্ঠান এমএফএস (MFS) যা বর্তমানে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। চৌধুরীর সাথে জড়িত ১৭৫টিরও বেশি সম্পত্তি লেনদেনের বিপরীতে ঋণের ব্যবস্থা করেছিলো প্রতিষ্ঠানটি।
এনসিএ-র তদন্ত চলমান থাকায়, চৌধুরীর সাথে সংশ্লিষ্ট সম্পত্তিগুলোর হোল্ডিং কোম্পানি ‘জেডটিএস প্রপার্টিজ লিমিটেড’ বর্তমানে ‘অ্যাডমিনিস্ট্রেশন’ বা বিশেষ প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে রয়েছে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এসবিএসি ব্যাংক তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। এছাড়া চৌধুরীর ব্যবহৃত একটি ফোন নম্বরে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৯ থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জেএফআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।