রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬ পর্যন্ত রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের চিত্র হলো—জনতা ব্যাংক পিএলসি: ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা, অগ্রণী ব্যাংক পিএলসি:২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসি: ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা,সোনালী ব্যাংক পিএলসি: ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসি: ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা,বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা ।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রয়েছে জনতা ব্যাংকে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার কোটি টাকার বেশি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।