এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক মো. এরশাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে থাকা আরও তিনজনও আহত হন।
দুর্ঘটনায় মাহিন গুরুতর আহত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে এভারকেয়ার হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
মাহিন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা বলেন, তরুণ এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।
উল্লেখ্য, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে তৌসিফ আহমেদ রাফি ও এরফানুল আনোয়ার ফাহিমের পরিচয় জানা গেছে। গুরুতর আহত কয়েকজন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
এদিকে দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
এসআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।