কোরআন মাজিদের ৫৫তম সুরা সুরা আর-রহমান। মক্কায় অবতীর্ণ এই সুরায় আল্লাহর অসংখ্য নেয়ামত, তাঁর অসীম ক্ষমতা, সৃষ্টিজগতের ভারসাম্য এবং মানুষের প্রতি তাঁর দয়া ও সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। সুরাটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে বারবার মানুষ ও জিনকে প্রশ্ন করা হয়েছে - ‘তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?’ এই প্রশ্নের মাধ্যমে মানুষকে নিজের জীবন, চারপাশের জগত এবং আল্লাহর দেওয়া অসংখ্য অনুগ্রহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে শেখানো হয়েছে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।