চট্টগ্রাম নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে মো. ইসমাইল হোসেন ওরফে ‘রনি’ নামে ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে পাঁচটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইসমাইল হোসেন হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরী চর এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ইসমাইল হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।