নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরিফে শাহসূফি সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারীর (ইসলাম মাওলা) ৪৪তম ওরশ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ওরস বাস্তবায়নে আহলা দরবার শরিফ কেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদে উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের চকবাজার কাতালগঞ্জ আবাসিক এলাকায় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আহলা দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, নুরুল কবির, ডা. আজিজুল হক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও কলামিস্ট মাসুদ ফরহান অভি, এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ম্যানেজার (রিলেশনশীপ) মো. ফরহান শাহ, আইএফআইসি ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার (অপারেশনস) মো. রায়হান শাহ, আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য হারুন রশিদ, সবুর ভান্ডারী, আনোয়ারুল হক, হোসাইনুল হক, নাছির উদ্দিন, ইউপি সদস্য দিদার, ইঞ্জিনিয়ার মাহবুব, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, ফরিদ উদ্দিন, বোয়ালখালীত বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, রাশেদ, সরোয়ার, ইমন, কাজল, আসিফ ও শাফায়েত আহমদ মুন্না।
এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরিফে ইসলাম মাওলার ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরিফ প্রাঙ্গণে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে খতমে কোরআন, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, জিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল। ভক্তদের সুবিধা বিবেচনায় নিয়ে ওরশের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে।
এএম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।