দক্ষিণ পূর্ব

রোগী সেজে চমেকে এসআরবির অভিযান, আটক ৩০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ০৮:৫৯ সকাল
পঠিত : ৬৩
রোগী সেজে  চমেকে এসআরবির অভিযান, আটক ৩০

ছবি:দক্ষিণপূর্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যতিক্রমী অভিযান চালিয়েছে এসআরবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রোগী ও স্বজনের ছদ্মবেশে শুরু হওয়া এ অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে।

অভিযানে এসআরবির সদস্যরা সাধারণ পোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে ছড়িয়ে পড়েন। রোগী ও তাঁদের স্বজন সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তাঁরা। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা কিংবা বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের হাসপাতালের ভেতরে থাকা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর দালালচক্রের অনেক সদস্য হাসপাতাল এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন। তবে অভিযান সম্পর্কে জানতে না পারায় বিভিন্ন বিভাগ থেকে কয়েকজনকে আটক করা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের নানা প্রলোভন দেখিয়ে হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব দালালের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান ও ধাওয়ার পরও কিছুদিনের মধ্যে আবারও সক্রিয় হয়ে ওঠে দালালচক্র।

 অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।