চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুসলিম বিশ্বের পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে কেন্দ্র করে ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, মক্কাকে লক্ষ্য করে চালানো এ ধরনের কর্মকাণ্ড মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পরিকল্পিত উসকানি এবং হুতিদের কর্মকাণ্ডের ইতিহাসে এটি একটি ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত শাটল ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাকিং অ্যাপ চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। ‘শাটল ট্রেন ট্র্যাকার’ নামের এ অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা চলন্ত শাটল ট্রেনের অবস্থান সরাসরি জানতে পারবেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা সেবনের সময় মো: রিপন (৩২) ও হাবিবুর রহমান (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে মায়ের কোল থেকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোরিকশার চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন; আলোময় চাকমা (৩২) ও সোহেল চাকমা (২২)। সম্পর্কে আলোময় নিহত শান্তিলাল চাকমার ভাতিজা এবং সোহেল চাকমা তার(ভিকটিম) ছেলে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পলাতক মূল হত্যাকারি আলোময় চাকমা পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর সক্রিয় একজন সন্ত্রাসী বলে আদালত সূত্র জানিয়েছে।
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে সেটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তারা। তবে আগুনে চালকের একমাত্র উপার্জনের সম্বল অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে গেছে।
অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোহাম্মদ ইদ্রিস (৪৮)। শেষ পর্যন্ত র্যাবের অভিযানে ধরা পড়েছেন তিনি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।