দক্ষিণ পূর্ব

রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৮:৫৭ সকাল
পঠিত : ৬
রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের তিন পুলের মাথা এলাকায় রাতের আঁধারে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন জাকির হোসেন নামে ওই ব্যবসায়ী। কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জাকির হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক রোববার সকালে ঘটনার তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী ও তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে তিন পুলের মাথা এলাকায় আগে থেকেই ওত পেতে ছিল দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা জাকির হোসেনের ওপর হামলা চালায়। কিরিচ দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। তিনি বলেন, জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তার ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের পরিচয় শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।