দক্ষিণ পূর্ব

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৩:৫৯ রাত
পঠিত : ৩৭
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

ছবি

Degchibarictg

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।