দক্ষিণ পূর্ব

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে অভিযান

Jalal Rumi
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩১ সকাল
পঠিত : ২৯
ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে অভিযান

ছবি-দক্ষিণপূর্ব


ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ জাহাজের ১০২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের সন্ধানে অভিযান চলছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। পরে তাদের সন্ধানে হেলিকপ্টার ও একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়েছিল।

জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

উদ্ধারকারীরা জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান শুরু করেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।