দক্ষিণ পূর্ব

এআইয়ের নতুন ট্রেন্ডে ফিরছে হারানো সময়, বানাবেন যেভাবে

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ দুপুর
পঠিত : ১২
এআইয়ের নতুন ট্রেন্ডে ফিরছে হারানো সময়, বানাবেন যেভাবে

ছবি সংগৃহীত

ধরুন, পুরোনো একটি অ্যালবামের পাতা খুলেছেন। ছবিতে আপনি—পরনে আশির দশকের পোশাক, চুলের স্টাইলও সেই সময়ের। পেছনে পরিচিত কোনো পুরোনো রাস্তা। ছবির রঙ কিছুটা ফিকে, সঙ্গে আছে ফিল্ম ক্যামেরার দানাদার আবহ। দেখলে মনে হবে, চার দশক আগে কোনো এক বিকেলে ক্যামেরায় বন্দী হয়েছিল মুহূর্তটি।

কিন্তু বাস্তবে ছবিটি আশির দশকে তোলা নয়। এমনকি ছবিতে থাকা ব্যক্তির জন্মও হয়তো সেই সময়ে হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যেই তৈরি হয়েছে পুরো দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এমন রেট্রো ছবির জনপ্রিয়তা বাড়ছে। নিজেদের ছবি ব্যবহার করে অনেকেই তৈরি করছেন আশির দশক বা নব্বইয়ের দশকের আবহ। কেউ বানাচ্ছেন পুরোনো ফটোস্টুডিওর ছবি, কেউ ফিরছেন শৈশবের মতো কোনো রাস্তায়, আবার কেউ বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করছেন এমন দৃশ্য, যার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না।

প্রযুক্তির ভাষায় এগুলো এআই-জেনারেটেড ইমেজ। আর সামাজিক যোগাযোগমাধ্যমের ভাষায়—এ যেন হারিয়ে যাওয়া সময়কে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা।

এই ট্রেন্ডের পেছনে বড় ভূমিকা রাখছে নস্টালজিয়া। আশির দশক অনেকের কাছে ক্যাসেট, ভিসিআর, ফিল্ম ক্যামেরা, বড় চুল, রঙিন পোশাক, পুরোনো সিনেমার পোস্টার, পাড়ার দোকান আর দীর্ঘ আড্ডার সময়। তখনকার ছবির রঙও ছিল বর্তমানের ডিজিটাল ছবির মতো নিখুঁত নয়।

ছবিতে সামান্য গ্রেইন, সফট ফোকাস, উষ্ণ আলো, ফিকে রঙ কিংবা অ্যানালগ ক্যামেরার দাগ—এসব ‘অসম্পূর্ণতাই’ এখন রেট্রো ছবির সৌন্দর্যের অংশ।

তবে এই নস্টালজিয়া শুধু আশির দশকে বেড়ে ওঠা মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমান প্রজন্মের অনেক তরুণও সেই সময়ের ফ্যাশন, সিনেমা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে এআইয়ের মাধ্যমে নিজেদের কল্পিত অতীতে বসিয়ে দিচ্ছেন।

অর্থাৎ এখানে শুধু পুরোনো স্মৃতি নয়, তৈরি হচ্ছে কল্পিত স্মৃতিও

কীভাবে তৈরি করবেন আশির দশকের ছবি?

এর জন্য প্রয়োজন একটি নিজের ছবি এবং একটি নির্দিষ্ট এআই প্রম্পট। প্রম্পটে পোশাক, চুলের স্টাইল, ব্যাকগ্রাউন্ড, আলো, ক্যামেরার ধরন ও ছবির রঙ সম্পর্কে যত পরিষ্কার নির্দেশনা দেওয়া যাবে, ফলাফল তত বেশি কাঙ্ক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে।

ছবিতে নিজের মুখ ও পরিচয় অপরিবর্তিত রাখার নির্দেশও দেওয়া যায়।

নিচে কয়েকটি ব্যবহারযোগ্য প্রম্পট দেওয়া হলো—

১. ঘন চুল ও ডেনিমের স্টাইল

Prompt:

A medium shot portrait of a woman leaning against an ancient, weathered brick archway. She has voluminous, layered 1980s-style brown hair and is wearing an oversized acid-wash denim jacket, high-waisted acid-wash denim jeans with a black leather belt, and a bright magenta tank top. She wears bold neon pink hoop earrings and stacked colorful bangles. Soft, warm natural sunlight creates slight shadows. 35mm film photograph aesthetic, authentic 1980s vintage color grading, subtle film grain.


২. নব্বইয়ের বলিউডি রেট্রো স্টাইল

Prompt:

A medium shot of a young South Asian man posing outdoors next to a streetlight pole, styled in authentic 1980s to early 1990s vintage fashion. He has voluminous wavy black hair, a light mustache, and subtle soul patch, wearing dark tinted retro square sunglasses. He is wearing a blue denim trucker jacket over a tucked-in patterned button-up shirt with wide collars, paired with high-waisted pleated gray trousers and a leather belt. Warm retro aesthetic, soft film grain, slightly faded colors, authentic vintage photo paper texture, shallow depth of field.

৩. ১৯৭০–৮০ দশকের রেট্রো লুক

Prompt:

A tight headshot portrait of a smiling South Asian man with a retro 1970s–1980s aesthetic. He has thick, dark brown pompadour-style voluminous hair brushed back, a neat black mustache, and a warm expressive smile. He wears a collared shirt under a patterned knit sweater vest and a gold chain. The background features vintage geometric wallpaper in warm brown tones and subtle retro vinyl records. Soft indoor studio lighting, warm vintage color palette, fine detail, 35mm film photography texture.

৪. মাথায় ফুল

Prompt:

Create a retro vintage grainy but bright image of the reference picture. Dress the person in a plain dark green chiffon-style shirt and beige pants with a Pinterest-inspired retro outfit aesthetic. Give the image the feeling of a 1990s movie, with dark brown wavy curly hair and a small flower tucked visibly into the curls. The person is standing against a solid wall with deep shadows and dramatic contrast. Use warm golden-hour lighting, minimalist textured background and a moody yet calm expression.

৫. এক হাতে গোলাপ, অন্য হাত পকেটে

Prompt:

Create a retro vintage grainy but bright image of the reference picture. Dress the man in a brown Pinterest-inspired retro full-sleeve shirt with double pockets and matching retro brown pants. Give him black hair and a stylish vintage look. He is holding a flower in one hand while the other hand is inside his pocket. Create a windy cinematic atmosphere with deep shadows, dramatic contrast and warm golden lighting. Minimal textured background, moody yet relaxed expression, 1990s movie aesthetic.

৬. দুই হাতে গোলাপ

Prompt:

Create a retro vintage grainy but bright image of the reference picture. Dress the boy in a red-wine-colored retro shirt with white pants, holding a rose flower in both hands. Create the feeling of a 1990s romantic movie with a windy environment, solid textured wall, deep shadows and dramatic contrast. Use warm golden-hour lighting, subtle film grain, slightly faded colors and a calm, introspective expression.

৭. আশির দশকের ফটোস্টুডিও

Prompt:

Transform [YOUR PHOTO] into a classic early-1980s mall portrait-studio photograph with a mottled blue-grey backdrop and soft frontal lighting. Keep my exact face, likeness and identity unchanged. Do not alter my facial features, age or skin tone. Dress me in a chunky knit sweater and pose me at a slight three-quarter angle with a warm closed-mouth smile. Add faint film grain and slightly soft focus. Render as a 4:5 portrait.

৮. আশির দশকের ঘরোয়া বসার ঘর

Prompt:

Turn [YOUR PHOTO] into a candid 1980s snapshot taken inside a suburban living room with floral wallpaper, a boxy television and a beige sofa. Keep my exact face and identity unchanged. Do not alter my facial features, age or skin tone. Use warm tungsten lighting with a subtle on-camera flash. Dress me in casual weekend clothing and add the slight color cast and grain of a drugstore film print. Render as a 4:5 portrait.

৯. আশির দশকের গেমিং রাত

Prompt:

Restyle [YOUR PHOTO] as a 1980s arcade snapshot. Place me between glowing arcade cabinets with colorful neon lighting and dark shadows in the background. Keep my exact face, likeness and identity unchanged. Do not alter my facial features, age or skin tone. Add harsh on-camera flash, faint background motion blur and the grain of ISO 400 film. Dress me in a vintage bomber jacket and create a fun, energetic mood. Render as a 3:4 portrait.

১০. আশির দশকের ডাইনার লুক

Prompt:

Convert [YOUR PHOTO] into a 1980s photograph taken inside a retro diner booth with red vinyl seats, chrome trim and a glowing jukebox in the background. Keep my exact face and identity unchanged. Do not alter my facial features, age or skin tone. Use warm interior lighting with a soft flash. Dress me in a denim jacket and add faded warm tones with light film grain. Give me a relaxed, candid expression. Render as a 4:5 portrait.

এআইকে একটি ছবি দেওয়ার পর তার সঙ্গে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট যুক্ত করা হয়। সেখানে পোশাক, চুলের ধরন, সময়কাল, ক্যামেরার লুক, আলো, ব্যাকগ্রাউন্ড ও রঙের ধরন উল্লেখ করা যায়।

এরপর এআই মূল ছবির মানুষের মুখের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধরে রেখে পোশাক, পরিবেশ ও ছবির সামগ্রিক দৃশ্যকে নতুনভাবে তৈরি করতে পারে।

ফলে এমন একটি ছবি তৈরি করা সম্ভব হয়, যেখানে একজন মানুষকে এমন সময় বা পরিবেশে দেখা যাচ্ছে, যেখানে তিনি বাস্তবে কখনো ছিলেন না।

এক অর্থে এটি ডিজিটাল সময়ভ্রমণ।

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।