দক্ষিণ পূর্ব

পরীর নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩২ দুপুর
পঠিত : ২৫
পরীর নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’

ছবি সংগৃহীত

নতুন ওয়েব ফিল্মে যুক্ত হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরী মণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে পরী মণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে ওয়েব ফিল্মটির শুটিং। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন এই কাজের খবর জানান পরী মণি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

dokkhinpurbo-com.64e42fafa0034bc442852f37bc777422.webp?v=1789316678

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছেন পরী মণি। এবার একই নির্মাতার পরিচালনায় ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি।

তবে ‘সেপারেশন’-এ পরী মণির চরিত্র ও গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। একইভাবে ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ওয়েব ফিল্মটির শুটিং হবে। পরী মণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের বাইরে এতে আর কারা অভিনয় করছেন, সে বিষয়েও এখনো বিস্তারিত জানানো হয়নি।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।