দক্ষিণ পূর্ব

এইচ কে সি উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি, সভাপতি স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৮ বিকাল
পঠিত : ৪৩
এইচ কে সি উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি, সভাপতি স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান

সভাপতি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয় পরিচালনায় চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এডহক কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি উম্মে কুলসুম, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সফিকুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এ কমিটি নতুন কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।

এদিকে জিয়াউর রহমান সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন তাকে অভিনন্দন জানিয়েছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

আরএইচ/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।