দক্ষিণ পূর্ব

মহানবীর জীবন থেকে ন্যায়-ইনসাফের শিক্ষা নিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫ দুপুর
পঠিত : ৪০
মহানবীর জীবন থেকে ন্যায়-ইনসাফের শিক্ষা নিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি

চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। দীর্ঘ ৫৬ বছরের পথচলায় এ মাহফিল চুনতি ও লোহাগাড়ার গণ্ডি পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ সীরাত মাহফিলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী এ মাহফিলে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চুনতির সীরাত মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নিচ্ছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, সাম্য, ন্যায়, ইনসাফ ও মানবিকতার বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে ন্যায়, ইনসাফ, মানবিকতা এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এনসিপির এই নেতা বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষকে সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না।

তিনি আরও বলেন, আলেম-ওলামা, তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন, মর্যাদাশীল ও ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চুনতির ঐতিহাসিক সীরাত মাহফিল প্রজন্ম থেকে প্রজন্মে মহানবী (সা.)-এর আদর্শ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে। 

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।