দক্ষিণ পূর্ব

যুক্তরাষ্ট্রের নতুন বিলে ১০০ শতাংশ শুল্কের মুখে ভারত

saiful
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৪ রাত
পঠিত : ২০
যুক্তরাষ্ট্রের নতুন বিলে ১০০ শতাংশ শুল্কের মুখে ভারত


যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে একটি বিল পাস হয়েছে। বিলটি কার্যকর হলে রাশিয়ার কাছ থেকে নিয়মিত তেল কেনা ভারতসহ ১০টি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র।

বাকি দেশগুলো হলো—চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

বুধবার প্রতিনিধি পরিষদে বিলটির ওপর ভোটাভুটি হয়। ৪৩৫ সদস্যের মধ্যে ৪২১ জন ভোট দেন। এর মধ্যে ২৬২ জন বিলটির পক্ষে এবং ১৫৯ জন বিপক্ষে ভোট দেন।

এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়েছিল। নিম্নকক্ষে পাস হওয়ার পর এখন বিলটি যাবে হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

বিলটির মূল বক্তব্য হলো, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে নিয়মিত ও বিপুল পরিমাণে তেল কেনা দেশগুলোর পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে বিলে।

‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’-এর মূল প্রস্তাবক ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত ৭ আগস্ট সিনেটে বিলটি পাস হওয়ার চার দিন পর ওয়াশিংটনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।