সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটির দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর নামসংবলিত একটি শিলালিপিও পাওয়া গেছে।
সৌদি আরবের হেরিটেজ কমিশন আল-বাহা অঞ্চলের আল-মুয়াল্লামাহ প্রত্নস্থলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের সময় মসজিদটির সন্ধান পায়।
প্রত্নস্থলটিতে পাওয়া মসজিদটির কাঠামোর মধ্যে একটি মিহরাব ও মিনারের নিদর্শন রয়েছে। এ ছাড়া আশপাশে স্বর্ণ, রৌপ্য ও তামার বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে।
গবেষকদের ধারণা, মসজিদটি প্রাথমিক ইসলামী যুগের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। দেয়ালে মহানবী সা.-এর নামসংবলিত শিলালিপির উপস্থিতি মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়েছে।
আল-বাহা অঞ্চলের এই আবিষ্কার প্রাথমিক ইসলামি যুগের স্থাপত্য, ধর্মীয় জীবন ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ তৈরি করেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।