দক্ষিণ পূর্ব

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৯ বিকাল
সর্বশেষ আপডেট : ৫ দিন আগে
পঠিত : ৬৭
খালেদা জিয়ার কারামুক্তি দিবসে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার জামে মসজিদে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া ও মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপির নেতাকর্মীদের যথাযথ ভূমিকা রাখার তৌফিক কামনা করেন উপস্থিত মুসল্লিরা।

দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।