দক্ষিণ পূর্ব

চকবাজারে ১২ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

saiful
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২২ সকাল
পঠিত : ৫৯
চকবাজারে ১২ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

ছবি-দক্ষিণপূর্ব


চট্টগ্রাম নগরের চকবাজারে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. সেলিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজার থানার নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সেলিম চাঁদপুরের কচুয়া থানার দুর্গাপুর এলাকার মো. হাসেমের ছেলে।

র‌্যাব-৭ জানায়, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে ইয়াবা নিয়ে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সেলিমকে আটক করা হয়।

তল্লাশির সময় অটোরিকশার যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা লাল রঙের একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, আটক সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।