দক্ষিণ পূর্ব

ভূজপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

Istiyak
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৩ দুপুর
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৩৫
ভূজপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহ। 

অভিযানকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ভূজপুর মিরেরখীল এলাকায় নিজ বাড়ির সামনে ইয়াবা সেবনরত অবস্থায় মো. আরাফাত উদ্দিন (২৪) ও মো. ইউসুফ (৩০) নামে দুইজনকে আটক করা হয়।

আটক আরাফাত উদ্দিন পূর্ব ভূজপুর মিরেরখীল এলাকার মো. হারুনের ছেলে এবং ইউসুফ একই এলাকার নসু মিয়ার ছেলে।

পরে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলা করা হয়। একই ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হবে।

জেএফআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।